ঢাকাFriday , 20 July 2018
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

প্রতিবেদক
সিএনএ

July 20, 2018 7:45 pm
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার: ইভিএম পদ্ধতি প্রয়োগে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এই পদ্ধতির মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব। ২০ জুলাই সকালে জেলা নির্বাচন অফিসে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ কর্মকর্তা) আসাদুজ্জামান।তিনি বলেন, আগামী ২৫ জুলাই কক্সবাজার পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন, জেলা তথ্য অফিসার মো: নাসির উদ্দিনসহ কর্মরত সাংবাদিকগণ। উল্লেখ্য যে ২৫ জুলাই কক্সবাজার পৌরসভা নির্বাচনের কারনে উক্ত এলাকায় সাধারণ ছুটির ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com