ঢাকাTuesday , 1 March 2022
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

March 1, 2022 10:28 pm
Link Copied!

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচির মাধ্যমে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। (১লা মার্চ মঙ্গলবার ২২ইং ) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে মেমোরিয়াল ডে উপলক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময়ে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের জন্য নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কমান্ডেন্ট (ইন-সার্ভিস) ওয়াহিদুল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল কুদ্দুস ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীসহ বান্দরবান জেলার পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সারাদেশে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে এবং কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের জন্য ১মিনিট নিরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার বলেন, জননিরাপত্তা ও দেশপ্রেম থেকে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীতে চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় তিনি সারাদেশে গত একবছরে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে এবং কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ১৩৮জন শহীদ পুলিশ সদস্য এর জন্য দোয়া কামনা করেন এবং পুলিশের সকল সদস্যদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com