ঢাকাWednesday , 5 September 2018
আজকের সর্বশেষ সবখবর

আদালতের সামনে আইনজীবী সহকারী নিহত!

প্রতিবেদক
সিএনএ

September 5, 2018 7:23 pm
Link Copied!

কক্সবাজার: কক্সবাজার আদালতের সামনে মক্কেলের ধাক্কায় আইনজীবী সহকারী কামাল হোসেন নিহত হয়েছে। ৫ সেপ্টেম্বর বিকালে কক্সবাজার বারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহরতলীর লিংকরোডস্থ মুহুরীপাড়া নিবাসী জনৈক খলিল মাস্টারের সাথে কামাল হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল হোসেনকে খলিল মাস্টার জোরে ধাক্কা দিলে কামাল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষনা করে। নিহত কামালের স্বজনরা জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আর নিহত কামালের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে একটি পক্ষ ঘটনার বিষয়ে সমঝোতার চেষ্টা করছে। নিহত কামাল হোসেন সদর উপজেলার পিএমখালী ডিকপাড়ার মৃত মোহাম্মদ নাছিমের ছেলে ও পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com