ঢাকাFriday , 30 September 2022
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে কলেজ ছাত্র হত্যার মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

September 30, 2022 10:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

মহেশখালী উপজেলায় নির্মমভাবে হত্যা করা কলেজ ছাত্র আরফাত হত্যা মামলার পলাতক আসামী শাহ আলম(৫৫) ও তৌহিদুল আলম (২২)’কে পুলিশ গ্রেফতার করেছে।

৩০ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে ৫ টার দিকে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম রামু থানা এলাকার অন্তর্গত গর্জনীয়া কচ্ছপীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশ।

আটককৃত বড় মহেশখালী জাগিরাঘোনা এলাকার মৃত সফর মুল্লুকের পুত্র শাহ আলম ও তার ছেলে তৌহিদুর আলম। রির্পোট লেখা পর্যন্ত রামু থানা এলাকা হইতে এজাহার নামীয় ৪ ও ৮ নং আসামি’দের মহেশখালী থানার উদ্দেশ্যে আনা হচ্ছে।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর কৃষি জমিতে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের লোহার রডের আঘাতে মহেশখালী কলেজের ছাত্র আরফাত খুন হয়। এ ঘটনায় নিহতের মা কহিনুর আকতার বাদী হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মহেশখালী থানার ওসি বলেন, আসামিদেরকে মামলা সহকারে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com