ঢাকাWednesday , 30 January 2019
আজকের সর্বশেষ সবখবর

ভারুয়াখালীতে সন্ত্রাসীদের হুমকিতে নিহত ভূট্টোর পরিবার

প্রতিবেদক
সিএনএ

January 30, 2019 8:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক নিহত হওয়া যুবলীগ নেতা বোরহান উদ্দিন ভূট্টোর পরিবারে ফের নেমে আসছে প্রাণনাশের হুমকি। এ নিয়ে ভুক্তভোগি পরিবার প্রশাসনের কাছে সর্বাত্নক সহযোগিতা ও খুনিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
জানাগেছে, ভারুয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৃত অহিদুল আলম প্রকাশ কালা পুতুর ২য় সন্তান নিহত যুবলীগ নেতা বোরহান উদ্দিন ভূট্টো। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চেয়েছেন স্থানীয় সচেতন সমাজ। এ ধরনের এলাকায় আর যেনো হত্যাকান্ড না ঘটে সে-ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও নজরধারি বাড়ানোর জন্য দাবী জানান স্থানীয়রা।
নিহতের ছোটভাই রিয়াজ উদ্দিন জানান, ভাইকে কুকুরের মত গুলি করে সন্ত্রাসীরা শান্ত হয়নি। তারা আরও মায়ের বুক খালি করতে চায়। সেজন্য প্রতিনিয়ত সন্ত্রাসীরা হত্যা করার জন্য হুমকি দিচ্ছি। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে। তিনি প্রশাসনকে আরও দায়িত্বশীলতার ভুমিকায় কাজ করার আহবান জানান।
নিহতের বড়ভাই শহিদ উল্লাহ জানান, ভাইকে সন্ত্রাসীরা খুন করে শান্ত হয়নি। তারা আরও খুন করতে চায়। আমরা কারো মায়ের বুক খালি হোক সেটা কখনও চাই না। কিন্তু নিহত ভাইয়ের পরিবারের দিকে তাকাতে পাচ্ছি না! কিভাবে ছোট ছোট বাচ্ছাদের সান্তনা দেবো! আর বুঝতে পাচ্ছি না কি কারনে এভাবে ভুট্টোকে হত্যা করলো! যদি খুনিদের সুষ্ঠু বিচার না হলে ফের অন্য কাউকে হত্যা করার সাহস পাবে।
এদিকে বোরহান উদ্দিন ভূট্টো যুবলীগের কর্মকান্ডের পাশাপাশি তাবলীগ জামাতে কাজ করতেন। সেজন্য এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তার জন্য শোকের ছায়া। সবারই একদফা এক দাবী খুনিদের ফাঁসি চাই। এলাকার হোসেন আহমদ জানান, নিহত ভুট্টো একজন নিশ্চিয় ভালো মানুষ ছিলেন। তার প্রমাণ তিনি কর্মকান্ডে দেখিয়ে দিয়েছেন। তিনিও খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com