ঢাকাSaturday , 2 June 2018
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ ওমরা পালনে গেলেন এমপি বদি

প্রতিবেদক
সিএনএ

June 2, 2018 1:13 pm
Link Copied!

কক্সবাজার: হঠাৎ ওমরা পালনের উদ্দেশ্যে সৌদ আরব গিয়েছেন কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি। ১ জুন শুক্রবার ভোর চারটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তার ঘনিষ্ঠজনরা। বিষয়টি সংবাদকে নিশ্চিত করেছেন বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন।
এদিকে মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশত্যাগ করে সৌদি আরবে গমনকে কৌশল হিসেবে মনে করছেন অনেকে। অভিযান থেকে বাঁচতে বদি ওমরায় চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি জানান, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য। তিনি অনেক আগে ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন। ওমরা পালন শেষ আগামী ১৭ জুন তিনি দেশে ফিরবেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com