ঢাকাFriday , 14 October 2022
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা ও সম্পাদক সাদ্দাম হোসেন মানিক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

October 14, 2022 12:30 am
Link Copied!

বান্দরবান ছাত্রলীগের কান্ডারী সভাপতি পুলু মার্মা ও সম্পাদক সাদ্দাম হোসেন মানিক

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলা ছাত্রলীগের সন্মেলনে সভাপতি হিসাবে পুলু মার্মা ও সাধারণ সম্পাদক হিসাবে সাদ্দাম হোসেন মানিক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বান্দরবান শহরের রাজার মাঠে জেলা ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশিল এর সঞ্চালনায় উক্ত সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ৩০০নং আসনের সংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা থেকে শুরু করে যেসকল উন্নয়নমূলক কাজ করেছেন তা তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য ছাত্রলীগকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

এই বিষয়ে আরও তিনি আরো বলেন, নতুন নেতৃত্বকে দলীয় কর্মীসহ শি৯ক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দেওয়া, আগামী নির্বাচনকে সামনে রেখে সব ধরণের ষড়যন্ত্র রুখে দাড়ানোসহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের নামে সন্ত্রাস করছে। হুশিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। নতুন কমিটিকে আগামী প্রজম্ম তৈরীর পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি পাহাড় ও সমতলের নানা বিষয় ও ছাত্ররাজনীতি নিয়ে বক্তৃতা করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা উসিং হাই রবিন বাহাদুর, জেলা উপজেলা, ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রমুখ।

সংগঠনটির সূত্রে জানা যায়, সন্ধ্যায় জেলা শহরের অরুণ সারকি টাউন হলে কাউন্সিলরদের সন্মতিতে সভাপতি হিসাবে পুলু মার্মা ও সাধারণ সম্পাদক হিসাবে সাদ্দাম হোসেন মানিক নির্বাচিত হয়েছে। আগামী এক বছর উক্ত কমিটি দায়িত্ব পালন করবে।

জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ
,জেলা উপজেলা, পৌরসভা, আওয়ামিলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সহ উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী কে অসংখ্য ধন্যবাদ জানায়।

বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন লামা উপজেলা থেকে ( ২ হাজার ৫’শত ) ছাত্রলীগ কর্মী নিয়ে সবচাইতে বড় মিছিল সহকারে যোগদান করেন, লামা উপজেলা আওয়ামিলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহসভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, প্রদীপ কান্তি দাস সহ উপজেলা, পৌর, কলেজ, সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে সম্মেলন সফল হউক, সার্থক হউক, শ্লোগান দিয়ে বিশাল মিছিল দিয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com