ঢাকাFriday , 2 July 2021
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

প্রতিবেদক
সিএনএ

July 2, 2021 7:17 pm
Link Copied!

কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে পেকুয়া বাজারের রুহুল আমিনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. শামীম (১৪), রুহুল আমিন (৪০) নুরুল আলম (১৫), তানিম (১২), তৌহিদ (১৪) ও তারেক (১৩)।

তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয় শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করে দেয়া হয়।’

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com