ঢাকাFriday , 9 July 2021
আজকের সর্বশেষ সবখবর

তক্ষকটির মুল্য ১০০ কোটি টাকা!

প্রতিবেদক
সিএনএ

July 9, 2021 12:31 am
Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লোকমুখে প্রাণীটির কথিত মূল্য ১০০ কোটি টাকা বলে জানা গেছে।

পুলিশ জানায়, আলফাডাঙ্গা থানার এসআই কাদেরের নেতৃত্বে টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামের একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় জড়িতরা ওই তক্ষকটি একটি ব্যাগে ভরে সেটি গাছে ঝুলিয়ে রেখেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি রেখে পালিয়ে যায়। এ সময় তক্ষকসহ ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ১৩ ইঞ্চি লম্বা। লোকমুখে জানা গেছে প্রাণীটির কথিত মূল্য ১০০ কোটি টাকা।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি কর্তৃপক্ষকে জানানোর পর উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সামনে প্রাণীটিকে অবমুক্ত করা হয়। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com