ঢাকাSaturday , 8 January 2022
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ইয়াবাসহ আটক – ২

প্রতিবেদক
টেকনাফ প্রতিনিধি

January 8, 2022 10:27 pm
Link Copied!

টেকনাফ প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে টেকনাফের চান্দলীপাড়া এলাকায় ব্যাগের ভেতর থাকা ১১ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে । শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার ওমর মিয়ার ছেলে সৈয়দ আমিন(৩০) ও সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে মো.ফয়সাল(২৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব -১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য মাদক কারবারিরা অবস্থান করছে।এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে যায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করতে সক্ষম হয়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১১হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com