ঢাকাSunday , 26 April 2026
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

April 26, 2026 8:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একইদিন সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার কেরুনতলী খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে নৌকায় থাকা ব্যক্তি পানিতে ঝাঁপ দিয়ে পাশের প্যারাবনে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা বলে জানা গেছে।

জব্দ করা নৌকা ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com