ঢাকাSaturday , 14 July 2018
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ইয়াবা ও বিদেশী বিয়ার জব্দ

প্রতিবেদক
সিএনএ

July 14, 2018 7:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পরিত্যাক্ত ইয়াবা ও বিদেশী বিয়ার জব্দ করা হয়েছে কোস্ট গার্ড। ১৪ জুলাই ভোর রাতে টেকনাফ সাইরংখাল এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ৫১ লাখ টাকা মূল্যের ইয়াবা ও বিদেশী বিয়ার জব্দ করা হয় । কোস্ট গার্ড বাহিনীর সহকারী গোয়েন্দা পরিচালক লে.কমান্ডার বিএন আবদুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে তিনি জানান, কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই ভোর রাতে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টেকনাফ সাইরং খালী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ হাজার ইয়াবা ও ২শ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেননি বলেও জানান তিনি। এই নিয়ে এ বছর বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ৮০ লক্ষ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com