ঢাকাTuesday , 22 June 2021
আজকের সর্বশেষ সবখবর

টিউশন ফি ও উপবৃত্তি পেলো ৪৩ লাখ শিক্ষার্থী

প্রতিবেদক
সিএনএ

June 22, 2021 7:49 pm
Link Copied!

টিউশন ফি ও উপবৃত্তি পেলো ৪৩ লাখ শিক্ষার্থী
২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট ১ হাজার ৭৮ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপবৃত্তি বাবদ ২৯ হাজার ৩০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ৫০ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ দেওয়া হয়েছে ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৪১০ টাকা।

মঙ্গলবার (২২ জুন) শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি প্রদান ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের চারটি উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com