ঢাকাWednesday , 29 August 2018
আজকের সর্বশেষ সবখবর

প্যানেল চেয়ারম্যান লিটুর ধাক্কায় সাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
সিএনএ

August 29, 2018 7:33 pm
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় পাভেল সবুজ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত নবীউল আরাফাত (২৫) নামে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৯ আগস্ট দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী পাভেল সবুজ চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ দিগরপানখালী এলাকার জানে আলমের ছেলে এবং আহত নবীউল আরাফাত ওই এলাকার মৃত শাহ আলমের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.আলমগীর বলেন, দুপুরে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু প্রাইভেটকার নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পাভেল সবুজকে মৃত ঘোষণা করে। অন্যদিকে নবীউল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি ২টি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com