ঢাকাFriday , 24 April 2020
আজকের সর্বশেষ সবখবর

“ছাত্রনেতা রিপন-ফাহিম এর নেতৃত্বে হতদরিদ্র চাষীর ধান কেটে দিল ছাত্রদল”

প্রতিবেদক
সিএনএ

April 24, 2020 6:11 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি|| করোনা ভাইরাস (covid19) এর মহামারীর কারণে বর্তমানে দেশের সকল শিল্প ক্ষেত্রই প্রায় অচল অবস্থা। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। শ্রমিক এবং মজুরির অভাবে অনেক হতদরিদ্র ধান চাষীরা তাদের ফসল ঘরে তুলতে পারছে না। দেশের উৎপাদন শিল্পের প্রতি গুরুত্ব রেখে দেশের বর্তমান সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দুইজন হতদরিদ্র চাষীর ধান কেটে দিল কক্সবাজার জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রিপন ও ফাহিমুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া,ইমরান আব্দুল্লাহ,শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক,সহ সভাপতি রেজাউল হক,যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী,সরকারি কলেজ ছাত্রদল নেতা নজরুল ইসলাম,সদর উপজেলা ছাত্রদল নেতা মোঃ তারেক,খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব কায়সার মিয়া বাপ্পি,যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম,০১ ওয়ার্ডের সভাপতি কামাল উদ্দিন, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ হাসান,০৮ নং ওয়ার্ড সভাপতি মুবিনুল হক,৯নং ওয়ার্ড (পূর্ব) সভাপতি আবু তারেক, ০৯নং ওয়ার্ড (পশ্চিম) সভাপতি রায়হান উদ্দিন,০৮নং ওয়ার্ডের মোঃ ইমন, জুলপিকার সহ কক্সবাজার জেলা, সদর উপজেলা ও খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতা করেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরুল আমিন,সদর উপজেলা যুবদলের আহবায়ক আকতারুজ্জামান লাভলু ও ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com