ঢাকাSaturday , 5 January 2019
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ২ রোহিঙ্গার গুলিবিদ্ধ দেহ উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

January 5, 2019 2:34 pm
Link Copied!

জসিম সিদ্দিকী:কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নস্থ মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠা পানিরছড়া এলাকা থেকে ২টি দেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি সকালে পুলিশ গুলিবিদ্ধ এ দেহ ২টি উদ্ধার করে। প্রাথমিকভাবে শনাক্ত হওয়া নিহতরা হলো, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) ও হাজী মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৪০)। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ওসি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ গতকাল শুক্রবার টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া বিচ উপকূল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক দেহ উদ্ধার করা হয়। পরে দেহটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শিক্ষার্থী জাহেদের বলে শনাক্ত হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com