ঢাকাThursday , 19 August 2021
আজকের সর্বশেষ সবখবর

চেক প্রতারণা মামলায় চকরিয়া জামায়াত নেতা মোজাম্মেল হক গ্রেপ্তার

প্রতিবেদক
সিএনএ

August 19, 2021 12:09 am
Link Copied!

কক্সবাজারে চেক প্রতারণা মামলায় চকরিয়া জামায়াত নেতা মোজাম্মেল হক (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকরিয়ার দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

বুধবার (১৮ আগস্ট) সকাল ৯টায় ডুলাহাজারার মালুমঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, চেক প্রতারণা মামলায়
গ্রেপ্তারি, পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন।

জানা গেছে একটি বেসরকারি ব্যবসায়িক কোম্পানির সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়াও ওই কোম্পানির চেক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোঃ জুবায়ের।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com