ঢাকাSaturday , 21 July 2018
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় ইয়াবা ব্যবসায়ী ইসমাইল নিহত

প্রতিবেদক
সিএনএ

July 21, 2018 8:11 pm
Link Copied!

কক্সবাজার :কক্সবাজারের চকরিয়ায় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ইসমাইলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক কারবার নিয়ে কোন্দলে প্রতিপক্ষের গুলিতে ইসমাইল নিহত হন। ২১ জুলাই দিবাগত রাতে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়া খালির কুমারিয়া ব্রিজ এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ইসমাইলের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড গুলি ও ৪৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি ধারনা করছেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে এ গোলাগুলি ও হত্যাকা-ের ঘটনা ঘটেছে। নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার চিরিংগা ৮ নাম্বার ওয়ার্ডের মৃত আবদুস সালামের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com