ঢাকাMonday , 14 July 2025
আজকের সর্বশেষ সবখবর

‘খুরুশকুল ইউনিয়ন’ কক্সবাজার সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

July 14, 2025 8:42 pm
Link Copied!

‘খুরুশকুল ইউনিয়ন’ কক্সবাজার সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত।

(নিজস্ব প্রতিবেদক)

২০২৪-২০২৫ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালিন স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয় খুরুশকুল ইউনিয়ন পরিষদ। মোট ৫ টি ক্যাটাগরিতে প্রথম হয়েছে, ১. শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, ২.শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৩.শ্রেষ্ঠ উপ সহকারী মেডিকেল অফিসার,৪.শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক,৫. শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা।

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মােহাম্মদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া, জেলা পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. শাহ আলম ও খুরুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে জনসংখ্যা দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. নুরুস সাফা চৌধুরী। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারো জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান নির্বাচিত করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও, সদরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সাদিক আল্লাম আসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: নাছির উদ্দিনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com