ঢাকাThursday , 21 April 2022
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সদর উপজেলা ইউএনও মিল্টন রায় নোয়াখালী জেলার এডিসি হিসেবে নিয়োগ পেলেন

প্রতিবেদক
সিএনএ ডেক্স

April 21, 2022 10:00 pm
Link Copied!

সিএনএ ডেক্স:
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন রায় (১৭০৫৬)-কে নোয়াখালী জেলা প্রশাসন এর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৯ এপ্রিল ২৩০ নম্বর স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে.এম আল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মিল্টন রায় সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদায়ন করা হয়।

কক্সবাজার সদরের বর্তমান ইউএনও মিল্টন রায় ২০২১ সালের ২৭ জুন কক্সবাজার সদরের ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। প্রজ্ঞাপনে পদায়নকৃত অতিরিক্ত জেলা প্রশাসকদের একইসাথে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর ক্ষমতাও প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com