ঢাকাSaturday , 14 August 2021
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার শহরের খুরুশকুলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

August 14, 2021 3:05 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের খুরুশকুলে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

কক্সবাজার সদর উপজেলাধীন খুরুশকূল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের জনৈক মোহাম্মদ আমজাদ ও মনোয়ারা বেগমে’র কিশোরী কন্যা নাজমা আক্তার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে সদর মডেল থানার পুলিশ।

পরিবারের দাবী আত্নহত্যা বরং খুন করেছে কথিক প্রেমিক। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায় একই এলাকার বাসিন্দা বাইট্টাইয়ার ছেলে বাবু ওরফে প্রকাশ চোরা বাবুর সাথে দীর্ঘদিন ধরে মোহাম্মদ আমজাদ ও মনোয়ারা বেগম এর মেয়ে নাজমা আক্তারের সাথে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে কিশোরীর মা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার মেয়ে বাবু গলায় ফাস দিয়ে খুন করেছে বলে নিহত কিশোরীর পরিবারের দাবী।

নিহতের মা মনোয়ারা বেগম জানান তিনি কলাতলীর একটি হোটেলে কাজের বুয়ার কাজ করেন। প্রতিদিনের মত মনোয়ারা বেগম তার কর্মস্থলে গেলে কথিত প্রেমিক বাবু ওরফে চোরা বাবু তার মেয়ে নাজমা আক্তারকে বাসায় একা পেয়ে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ হত্যা করে গলায় রশি ঝুলিয়ে দিয়ে আত্নহত্যা বলে চাপিয়ে দিতে এই হত্যা পরিচালনা করেছে বলে জানান। কক্সবাজার জেলা পুলিশ প্রশাসনের কাছে নিহত কিশোরীর পরিবারের দাবী তার মেয়ে হত্যার বিচার সঠিক ও সুষ্ঠু ভাবে করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com