ঢাকাWednesday , 1 August 2018
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক
সিএনএ

August 1, 2018 6:13 pm
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারে হাফেজ নুর আহমদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দায়ে ২ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জজ আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে ১ আগষ্ট দুপুর ১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।

দন্ডিতরা হলেন কক্সবাজার সদর উপজেলার পোকখালীর এলাকার ঈসমাইল ও বেলাল। তবে রায়ের সময় তারা  ২ জন পলাতক ছিলেন।

আদালত সূত্র জানাগেছে, ২০০৬ সালে সদর উপজেলার পোকখালীতে হাফেজ নুর আহমদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্বজন। ওই মামলা তদন্ত করে দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় পুলিশ। সেই থেকে ওই ২ আসামি পলাতক ছিলেন। তাদের অনুপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী আয়াছুর রহমান বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। দীর্ঘ ১২ বছর পর এই হত্যার রায় ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com