অবৈধ আয়ের পাহাড়, ৯ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা
অনলাইন ডেক্স:
কক্সবাজারে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে একদিনে ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সন্ধ্যায় দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।
মামলার মধ্যে ৬টির বাদী হলেন উপসহকারী পরিচালক নচিকেতা চক্রবর্তী এবং ২টির বাদী একই কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ।
মামলার আসামিরা হলেন:আকতার কামাল চৌধুরী (মৃত অজিউল্লাহ চৌধুরীর ছেলে, পেকুয়া উপজেলার মগনামা)
জাফর আলম চৌধুরী,শফিউল আলম চৌধুরী,মোঃ জাকারিয়া চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, আলকামা বসরী সিলভা (মোহাম্মদ দেলোয়ার হোসাইনের স্ত্রী),শামসুল আলম ওরফে বাবুল (আবদুল গাফফারের ছেলে, টেকনাফ উপজেলার হ্নীলা), সালেহা বেগম (শামসুল আলমের স্ত্রী)।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলাগুলোর তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শেষে চার্জশীট দাখিল করা হবে।








