ঢাকাFriday , 24 August 2018
আজকের সর্বশেষ সবখবর

 টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রতিবেদক
সিএনএ

August 24, 2018 7:37 pm
Link Copied!

কক্সবাজার: মাদক বিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম আজিজুল হক। ২৪ আগস্ট ভোর রাতে টেকনাফ সদরের পল্লী বিদ্যুৎ অফিস সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান। জানাগেছে, শুক্রবার ভোররাতের দিকে টেকনাফ শহরে টহল দিচ্ছিলেন র‌্যাব সদস্যরা। এসময় তাদের সামনে থেকে যাওয়া একটি মাইক্রোবাসকে থামার নির্দেশ দেয় র‌্যাব। তারা না থেমে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়।র‌্যাব জানায়, নিহত আজিজুল হকের বাড়ি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায়। ঘটনাস্থল থেকে ৬৫ হাজার ইয়াবা, একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com