ঢাকাThursday , 16 August 2018
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
সিএনএ

August 16, 2018 6:50 pm
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে দুর্বৃত্তদের কোপে নিহত হয়েছেন সাবেক যুবলীগের সভাপতি জিয়াবুল হক। ১৫ আগষ্ট রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি। নিহতের ছোট ভাই ও ইউপি মেম্বার সরওয়ার কামাল জানিয়েছেন, কয়েকদিন ধরেই স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করছিল। এ বিষয়ে মহেশখালী থানা ও মাতারবাড়ির পুলিশ ফাঁড়িতে কয়েকটি অভিযোগও করা হয়েছে।
সরওয়ার কামাল আরও বলেন, বুধবার জিয়াবুল হক ব্যবসার প্রয়োজনে বাংলা বাজার যান। সেখানে কয়েকজন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। তারা আমার ভাইয়ের ডান হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর মারাত্মকভাবে আহত সাবেক যুবলীগের সভাপতি জিয়াবুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান। এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com