ঢাকাSunday , 6 August 2023
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ গামী বাসের ধাক্কায় এক শিশু নিহত

প্রতিবেদক
নোমান হাশেমী হ্নীলা :

August 6, 2023 9:58 pm
Link Copied!

নোমান হাশেমী হ্নীলা :

উম্মে হাবিবা নামের ৭ বছরের এক শিশু বাসের ধাক্কায় নিহত হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মিনাবাজার টেকপাড়া এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটেছে
নিহত শিশু হোয়াইক্যং ইউপির মিনাবাজারের মোরা এলাকার বাসিন্দা নাজির হোসেনের মেয়ে।

স্থানীয় প্রক্ষ্যদর্শীরা জানায়,কক্সবাজার থেকে আসা টেকনাফগামী পায়রা সার্ভিস নামে বাসের ধাক্কায় শিশুটি পড়ে যায়। পরে সামনের চাকায় সেচ্ছায় চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।
ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশে দায়িত্বরত এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায় এবং গাড়িটি জব্দ করেন।
জানতে চাইলে “তিনি ছুটিতে আছেন,বিষয়টি এসআই সিরাজ দেখছেন বলে জানান হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com