ঢাকাFriday , 10 August 2018
আজকের সর্বশেষ সবখবর

 এনজিও’র জীপের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবেদক
সিএনএ

August 10, 2018 9:22 am
Link Copied!

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আবদুর রশিদ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ‘হ্যান্ডিক্যাম’ নামের একটি এনজিও’র জীপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যবসায়ীর মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে স্থানীয় জনতা ধাওয়া করে এনজিও’র জীপটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, ঘাতক জীপটি পুলিশী হেফাজতে রয়েছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com