ঢাকাThursday , 2 August 2018
আজকের সর্বশেষ সবখবর

প্লাকার্ড হাতে রাজপথে মেঘ

প্রতিবেদক
সিএনএ

August 2, 2018 3:27 pm
Link Copied!

প্লাকার্ড হাতে রাজপথে মেঘ
নিজস্ব প্রতিবেদক: বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে সারাদেশ উত্তাল। আর শিক্ষার্থীদের প্রতিবাদ প্রকাশ পাচ্ছে স্লোগানে, প্লাকার্ডে। দেশের জন্য, সরকারের জন্য প্লাকার্ডে এসব আবেদন নিয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমেছে সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মেঘ।

তার আবেদন বাস চাপায় তার ভাইয়া আপুদের খুনের যেন বিচার হয়। ছোট শিশুদের জন্য নিরাপদ দেশ, নিরাপদ সড়ক চেয়েছেন তিনি। তার এই আবেদনে আরো ছিল মা–বাবা সাগর রুনির হত্যার বিচার। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনিকে ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় নির্মমভাবে হত্যা করা হয়। ঐ ঘটনার সময় বেঁচে যায় বাসায় থাকা তাদের একমাত্র শিশু সন্তান মাহির সরওয়ার মেঘ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com