ঢাকাSunday , 4 December 2022
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ পাটাতন ফাটল ধরছে খুরুশকুল ব্রীজ – যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

December 4, 2022 8:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
খুরুশকুল ব্রীজে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে পারে যানবাহন সহ যাত্রীরা।

ইতিমধ্যে অনেক যানবাহন পাটাতনের ফাঁকের মাঝখানে চাকা ঢুকে কবলে পড়েছে দুর্ঘটনার। দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর ও যাত্রীদের। এদিকে যাত্রীদের অভিযোগ কিছুদিন আগে কতৃপক্ষ দুর্বল ভাবে মেরামত করে দুর্নীতি মাধ্যমে দায়সারা ভাবে সংস্কার করে। এখন ভালো টিকাদার প্রতিষ্টান দিয়ে কাজ সম্পাদন করার দাবী সচেতন মহলের।

এদিকে দ্রুত কাজ সম্পাদন না করলে যানমাল সহ প্রানহানির সম্ভাবনা রয়েছে। তাছাড়া যাত্রী ও যানবাহন চালকেরা খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকি কে দোষারোপ করে বলেন, ওনি প্রতিদিন এই ব্রীজ দিয়ে যাতায়াত করেন ওনি এ গুলো চোখে দেখেন না। খুরুশকুল একটি জনবহুল এলাকা তাছাড়া এ রোড দিয়ে যাতায়াত করে আন্তঃ জেলা ও বিভাগীয় যানবাহন সহ যাত্রীরা। এ ব্রীজ চলাচলের গুরুবহন করে বিধায় সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে যে কোন মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com