ঢাকাSunday , 22 August 2021
আজকের সর্বশেষ সবখবর

সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

August 22, 2021 11:22 pm
Link Copied!

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর ইরফানুল হক মাহির (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) রাত নয়টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে তার মরদেহ ভেসে আসে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) মো. জিল্লুর রহমান।

ইরফানুল হক মাহি কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসপি জিল্লুর রহমান জানান, শনিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুই শিক্ষার্থী সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধারে নামে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। ওই সময় একজনকে গুরুতর অবস্থায উদ্ধার করা হয়। তবে ইরফানুল নিখোঁজ ছিল। প্রায় ২৮ ঘণ্টা পর রোববার রাতে সায়মন বিচ পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।

এসপি বলেন, ‘নিখোঁজের মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশসহ বিচ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com