ঢাকাFriday , 16 July 2021
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে খুলবেনা পর্যটনস্পট, বন্ধ থাকবে হোটেল মোটেল জোন

প্রতিবেদক
সিএনএ

July 16, 2021 12:41 am
Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে করোনার বিধিনিষেধ শিথিল করে দিয়েছে সরকার। মেনে আগামী ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচলসহ দোকানপাট, হোটেল ও পর্যটনস্পট খুলে দেয়া যাবে। তবে খুলছে না কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্পট। এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।

ডিসি বলেন, দেশের মানুষ নিরোগ ও নিরাপদ থাকুক এটাই সরকারের কামনা। তাই করোনা মহামারি রোধে কঠোর লকডাউন পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। সচেতনতা সৃষ্টিতে জরিমানা ও সাজার মতো ঘটনার অবতারণাও করতে হয়েছে প্রশাসনকে। মনস্তাত্ত্বিক কারণে লকডাউন শিথিল হলেও আগের মতো পর্যটন স্পট, হোটেল-মোটেল বন্ধ থাকবে।

এ বিষয়ে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, কক্সবাজারের পর্যটনকেন্দ্রিক ব্যবসায়িক ক্ষতির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। করোনাও সাম্প্রতিক অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তারপরও মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ব্যবসাও খুলে দেয়া দরকার ছিল।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com