ঢাকাTuesday , 26 June 2018
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে মাদক বিক্রেতার ১৫ বছরের কারাদন্ড

প্রতিবেদক
সিএনএ

June 26, 2018 7:45 pm
Link Copied!

কক্সবাজার:কক্সবাজারে মো. শাকের (৩৩) নামে এক ইয়াবা বিক্রেতাকে ১৫ বছরের স্বশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
২৬ জুন দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। দ-প্রাপ্ত শাকের টেকনাফের সাবরং ইউনিয়নের খয়রাতিপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
আদালত সূত্র জানায়, শাকের ২০১৫ সালের ৩০ মে ১৮ হাজার ইয়াবা ও নগদ ১৬ হাজার ৭৪০ টাকাসহ বসতবাড়ি থেকে আটক হয়। ওই মামলায় ২৩ জুন তাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। কিন্তু অভিযুক্ত শাকের জামিনে বের হওয়ার পর থেকে আর আদালতে হাজির হয়নি। ওই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আসামির অনুপস্থিতিতে আদালত এ রায় দেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সুলতানুল আলম বলেন, ইয়াবা মামলায় এটি সর্বোচ্চ দ-। এমন দৃষ্টান্তমূলক দ- হলে মাদক পাচার কিছুটা কমবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com