ঢাকাSunday , 11 July 2021
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যেকার খেলা ঘরে বসে দেখার আহবান

প্রতিবেদক
সিএনএ

July 11, 2021 12:33 am
Link Copied!

আসসালামু আলাইকুম প্রিয় কক্সবাজার শহরবাসী আগামীকাল ভোর ছয়টায় আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হইবে। বর্তমানে কোভিড ১৯ ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলমান এবং গন জমায়েত নিষিদ্ধ। আপনারা যে যার অবস্থান হতে ঘরে বসে খেলা দেখবেন।ঘরের বাহিরে সমবেত হয়ে খেলা দেখা যাবে না। এবং খেলা পরবর্তীতে কোন প্রকার বিজয় মিছিল বা বিশৃঙ্খলা করা যাবে না। বিধিনিষেধের বাহিরে যদি কোন ব্যক্তি আইন শৃংখলা ভঙ্গ করেন তাহলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যারা ৬ টায় অ্যালার্ম দেওয়ার কথা ভাবছেন তারা ভোর ০৫.০০ টায় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজটা পড়ে খেলা দেখবেন। পরিশেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দু’দলের জন্য শুভকামনা রইল। সৌজন্যে : কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com