ঢাকাFriday , 2 July 2021
আজকের সর্বশেষ সবখবর

দস্যুপনা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়াই কাল হলো একরামের

প্রতিবেদক
সিএনএ

July 2, 2021 7:28 pm
Link Copied!

দস্যুপনা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়াই কাল হলো কক্সবাজারের মহেশখালীর একরামের (৩০)। বুধবার (৩০ জুন) রাত ১১টার দিকে মাতারবাড়ির উত্তর রাজঘাট ওয়াপদা পাড়া এলাকায় তাকে কুপিয়ে হত্যার পর কোহেলিয়া নদীতে ফেলে গেছে সন্ত্রাসীরা।

গতবছর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হন একরাম। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে কবির নামের একজনকে ধরে গণপিটুনির পর পুলিশে দিয়েছে জনতা।

নিহত একরামুল হক মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাতারবাড়ির উত্তর রাজঘাট ওয়াপদা পাড়া এলাকায় বেড়াতে আসেন একরাম। এসময় ওৎপতে থাকা কিছু সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যান। পরে কোহেলিয়া নদীর পাড়ে কুপিয়ে ও চোখ উপড়ে পেলে হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে পালিয়ে যান। পরে এলাকাবাসী দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দেন। এএসপির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com