ঢাকাSunday , 6 January 2019
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে যৌথ অভিযানে ইয়াবা ও সিসি ক্যামেরা জব্দ

প্রতিবেদক
সিএনএ

January 6, 2019 6:03 pm
Link Copied!

কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে। ৫ জানুয়ারি বিকালে টেকনাফ থানাধীন হাজম পাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ সার্কেল ও ২ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে মেসার্স নূর জাহান আয়রণ মার্ট হতে ১৫৭০ ইয়াবাসহ ৪ টি সিসি ক্যামেরা, ১ টি মনিটর, ১ টি ডিভিআর ও ১ টি ইউপিএস জব্দ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেল পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় নজরুল ইসলাম (৩৬) কে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com