ঢাকাSunday , 21 October 2018
আজকের সর্বশেষ সবখবর

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
সিএনএ

October 21, 2018 6:21 pm
Link Copied!

তারেকুল ইসলাম কক্সবাজার : বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের হিলডাউন সার্কিট হাউসে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় সভায় কক্সবাজার জেলার বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত বৌদ্ধ ধর্মীয় নেতারা অংশ নেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এডিএম আশরাফুল আবসার, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বিনিময় শেষে সকলের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com