ঢাকাFriday , 11 October 2019
আজকের সর্বশেষ সবখবর

রুমখাঁপালং ইসলামি যুব কল্যাণ পরিষদের পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সিএনএ

October 11, 2019 9:26 pm
Link Copied!

ইমরান আল মাহমুদ,উখিয়াঃ

রুমখাঁপালং ইসলামি যুব কল্যাণ পরিষদের আলোচনা সভা ও পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠিত হয়।১১অক্টোবর শুক্রবার বিকালে রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে ছৈয়দ আহমদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদুল হক ভুট্টো,সুলতান আহমদ,গোলাম কুদ্দুস,রাসেল মাহমুদ,আলি হোসেন সুমন,ইমরান আল মাহমুদ।সদস্যদের মধ্যে রফিকুল ইসলাম, মোহাম্মদ খুরশেদ আলম,মোঃজাহাঙ্গীর আলম,আব্দুর রহিম,রহিম উল্লাহ,মিজানুর রহমান,মোঃ মিজান,শাহ জালাল,রবিউল্লাহ্,তৌহিদ,আলি আহমদ,আদিল,শহিদুল্লাহ্,সাহাব উদ্দিন সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সদস্য গণ বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন এবং তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে আলোচনা হয়।আলোচনা সভা শেষে সদস্যদের পরোক্ষ ভোটে হাফেজ নুরুল কবির সভাপতি,আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক,মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক ও বেলাল উদ্দিন অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।নির্বাচিত কমিটির মেয়াদ আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।উক্ত আলোচনা সভার শুরুতে কোআন তেলাওয়াত করেন হাফেজ নুরুল কবির।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com