ঢাকাSunday , 2 September 2018
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে ঘুমন্ত পিতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
সিএনএ

September 2, 2018 7:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে খুন হয়েছে বাবা। উপজেলার শাপলাপুর জেমঘাট হিমছড়ি এলাকায় ২ সেপ্টেম্বর ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম কালা মিয়া (৬৫)। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, কিছু দিন আগে কালা মিয়ার স্ত্রী মারা যায়। এর পর তিনি আবার বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই ছেলে নেজাম উদ্দীনের (২৫) সঙ্গে নানা বিষয় নিয়ে তার বিরোধ চলে আসছিলো। এনিয়ে কালা মিয়া ৩১ আগস্ট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। এতে দুপক্ষকে ডেকে ওসি প্রদীপ কুমার দাশ তাদের মধ্যে মীমাংস করে দেন। অবশেষে রোববার ভোরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে নেজাম উদ্দীন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com