ঢাকাThursday , 21 June 2018
আজকের সর্বশেষ সবখবর

বাঁশবাড়িয়ায় গোসল করতে গিয়ে ২ ছাত্র নিখোঁজ

প্রতিবেদক
সিএনএ

June 21, 2018 11:10 pm
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেঁচে যাওয়া বন্ধুদের শোক। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে সাগরে গোসল করতে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। তবে সাগরে ডুবে যাওয়া অন্য সাত বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মোহাম্মদ খোকনের ছেলে মো. ইমন (১৮) ও গাজীপুরের টঙ্গীর রাজু (১৬)। স্থানীয় লোকজন জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নয় বন্ধু আজ বৃহস্পতিবার বিকেলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন। বিকেল ৪টার দিকে তাঁরা সাগরে গোসল করতে নামেন। তাঁদের ডুবে যাওয়া দেখে স্থানীয় লোকজন সাতজনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে। কিন্তু দুই বন্ধু নিখোঁজ থাকে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে  ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। রাত ৮টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com