ঢাকাMonday , 21 June 2021
আজকের সর্বশেষ সবখবর

বদলী হলেন কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট রেজাউল করিম চৌধুরী

প্রতিবেদক
সিএনএ

June 21, 2021 10:33 am
Link Copied!

বদলী হলেন কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট রেজাউল করিম চৌধুরী। একই সাথে কক্সবাজার জেলা জজশীপের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে আবদুল্লাহ আল মামুন’কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২০ জুন ২৬৮ নম্বর স্মারকে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আবদুর রহিম সহ বিচার বিভাগের একই পদমর্যাদার ৫৮ জন কর্মকর্তাকে যুগ্ম জেলা ও দায়রা জজ হতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন আদালতে পদায়ন করা হয়।

বিচারক আবদুল্লাহ আল মামুন বরগুনা জেলা জজশীপের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে পদোন্নতি দিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, কক্সবাজারের বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’কে ময়মনসিংহ জেলা জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলী করা হয়েছে। বিচারক সাবরিনা আলী ২০২০ সালের ১৫ মার্চ কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পেয়েছিলেন।

নতুন পদায়নকৃত বিচার বিভাগীয় কর্মকর্তাদেকে আগামী ২৭ জুনের মধ্যে বদলী হওয়া নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com