ঢাকাMonday , 29 June 2026
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত সময়ে স্থানীয় ‘সরকার নির্বাচন’ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

প্রতিবেদক
ডেক্স নিউজ

June 29, 2026 4:23 pm
Link Copied!

ডেক্স নিউজ:

নির্বাচন কমিশন (ইসি) আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে ব্যালট বাক্স, ভোটার তালিকা এবং প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন রয়েছে। তবে নির্বাচন পরিচালনার ব্যয় কমানোর উপায় নিয়েও কমিশন ভাবছে।
রোববার অনুষ্ঠিত এক বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র বৃদ্ধি, নির্বাচনী সরঞ্জাম এবং ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আচরণবিধির খসড়া রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের মতামত নিয়ে প্রায় ১৫ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

ইসি জানিয়েছে, প্রায় ৪,৫০০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের পরপরই এই নির্বাচন হওয়ায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে। ভোটকেন্দ্র কিছুটা বাড়তে পারে এবং বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের ভোটগ্রহণের দায়িত্বে যুক্ত করার বিষয়টিও বিবেচনায় আছে। তবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, অক্টোবরকে লক্ষ্য ধরেই কাজ চলছে এবং নির্বাচন হলে প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া (নির্দলীয়) অনুষ্ঠিত হবে, তবে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।

এছাড়া, নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইট আধুনিকায়ন করছে। নতুন ওয়েবসাইটের নিরাপত্তা, কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ে বিশেষজ্ঞ, বুয়েট এবং ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com