ঢাকাMonday , 3 September 2018
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদক
সিএনএ

September 3, 2018 6:39 pm
Link Copied!

শারমিন রোজি: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্প এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। ৩ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়ার নির্দেশে এসআই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের প্রবেশ মুখ থেকে জিয়াউর রহমান (২২) নামে এক রোহিঙ্গা যুবককে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঘুরা-ফেরা কালে ১ টি সচল এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ ধৃত করা হয়। রেজিস্টার্ড রোহিঙ্গা জিয়াউর রহমান নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা এবং ১০৪১ নং শেডের সিরাজুল ইসলামের ছেলে। ওসি রনজিত কুমার বড়ুয়া জানান ধৃত জিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু করে ৫ দিনের রিমান্ড এর প্রতিবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com