ঢাকাWednesday , 11 July 2018
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রতিবেদক
সিএনএ

July 11, 2018 6:47 pm
Link Copied!

কক্সবাজার: কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ফুলছড়ি গেইটে যাত্রীবাহী চেয়ার কোচ স্টার লাইন ও পোনাবাহি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লিটন (২৮) যশোর চাঁচড়া ইউনিয়ের মোফাচ্ছেলের ছেলে এবং হেলপার সাইদুর (৩০) একই এলাকার মতিয়ারের ছেলে বলে জানা গেছে। ১১ জুলাই সকাল সাড়ে ৯ টার সময় এ দূর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে এবং আক্রান্ত গাড়ি দুটি জদ্ধ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯ টার সময় মহাসড়কের ফুলছড়ি গেইট নামক এলাকায় চট্রগ্রামমুখী যাত্রিবাহি স্টার লাইন চেয়ার কোচের সাথে কক্সবাজার মুখি পোনা পরিবহনবাহি নোহা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নোহা চালক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন যাত্রি আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় মালুমঘাট হাসপাতালে নেয়া হয়েছে। স্টার লাইন গাড়ির সামনের অংশ এবং নোহা গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে।

এদিকে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম দূর্ঘটনাস্থল থেকে গাড়ি ২ টি জদ্ধ করে এবং লাশ ২টি পুলিশি হেফাজতে নেন। মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফোর্স নিয়ে দূর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে গাড়ি ২ টি জদ্ধ করা হয়। দূর্ঘটনায় নিহতের সুরতহাল রির্পোট তৈরি করে লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com