প্রেস বিজ্ঞপ্তি:
খুরুশকুল ইউনিয়নে এনজিও সংস্থা ইপসার উদ্যোগে ঝুঁকি নিরুপন প্রতিবেদন তৈরি সেমিনার অনুষ্ঠিত।

উইমেন লেড ক্লাইমেট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ১০ই মার্চ ২০২৫ ইং রোজ সোমবার খুরুশকুল হাইস্কুলের শিক্ষক মিলতায়নে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায়, ইপসা ইউনিয়ন ঝুঁকি নিরুপন প্রতিবেদন তৈরির উপর Validation workshop আয়োজন করে। উক্ত Validation workshop এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব নাজিম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইপসার প্রোগ্রাম অফিসার জনাব গোলাম ছরওয়ার, ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার জনাব মোহাম্মদ ইসমাইল, কমিউনিটি মোবালাইজার জনাবা খালেদা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রতিনিধি জনাব গোলাম ছরওয়ার। তিনি তার বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই validation workshop উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ইপসা কর্তৃক আয়োজিত আজকের workshop এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ইপসা এই validation workshop এর মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডের অবকাঠামো, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের চিত্র উপস্থাপন করবেন তা ভবিষ্যতে আমাদের ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন কাযক্রমে সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপস্থিত ওয়ার্ড মেম্বারগণকে উনাদের ওয়ার্ড ভিত্তিক যে চিত্র উঠে আসবে প্রতিবেদন আকারে তার সাথে সমন্বয় করে প্রয়োজনে আরো কিছু সংযোজন করার দরকার হলে তা যুক্ত করার উপর গুরত্ব আরোপ করেন।
Validation workshop এ আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বারবৃন্দ, সিপিপি প্রতিনিধি, মসজিদের ইমাম, স্কুল শিক্ষক ও ভলান্টিয়ার গণ।
প্রোগ্রামে ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার জনাব মোহাম্মদ ইসমাইল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক প্রতিবেদন তুলে ধরেন।
মেম্বারগণ উনাদের এলাকার যে সকল তথ্য বাদ পড়েছে তা সংযোজন করেন প্রতিবেদনে।
পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর পরিবেশে সিপিপি টিম লিডার জনাব হোসাইন আহম্মদের ( সাবেক প্রধান শিক্ষক ) সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






