ঢাকাMonday , 15 October 2018
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার শহরে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক 

প্রতিবেদক
সিএনএ

October 15, 2018 6:37 pm
Link Copied!

এম শাহ আলম: কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আশিকুর রহমান আশিক ও তার সহযোগি সাজ্জাদ হোসেনকে অস্ত্রসহ আটক করেছে। ১৫ অক্টোবর সকালে শহরের বাহারছড়ায় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।
কক্সবাজার মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রবিবার রাতে শহরের বাজারঘাটা থেকে ডজন মামলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিকুর রহমান আশিককে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১৫ অক্টোবর সকালে শহরের বাহারছড়ার মোবারকের বাড়ী থেকে ১টি বিদেশী পিস্তল, গুলি, চুরা ও ইয়াবাসহ তার সহযোগি সাজ্জাদ হোসেন আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com