ঢাকাWednesday , 16 October 2019
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত সকল ইউনিট কমিটি বাতিল

প্রতিবেদক
সিএনএ

October 16, 2019 9:05 pm
Link Copied!

মোঃ রুস্তম রানা::  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লংঘন করে টেকনাফ উপজেলা,রামু উপজেলা, চকরিয়া পৌরসভা, মহেশখালী পৌরসভা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার আইন কলেজ এবং কক্সবাজার সিটি কলেজ শাখার কমিটি ঘোষণা করায় উল্লেখিত কমিটি গুলো বাতিল বলে ঘোষিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
সেই সাথে দেশের সকল সাংগঠনিক ইউনিট সমূহ কে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন এবং পূর্ণ গঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নির্দেশনা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com