ঢাকাMonday , 18 November 2019
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ার ছালেহ বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সিএনএ

November 18, 2019 2:08 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি::  উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বত্তাতলী গ্রামে অবস্থিত ছালেহ বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ১৬ নভেম্বর ২০১৯ তারিখ শনিবার বিদ্যালয়ের একটি কক্ষে অত্র বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের জমিদাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও পালং আদর্শ বিদ্যাপীঠের শিক্ষা পরিচালক আলহাজ্ব বদিউল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পাতাবাড়ী পল্লী সমিতির সভাপতি মোরশেদুল আলম চৌধুরী (টিটু)। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা আয়েশা খানম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আব্দুল আলম, শহিদুল ইসলাম, লিয়াকত আলী সহ প্রমুখ সমাপনী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্ধ।

এতে উপস্থিত বিদ্যালয়ের পরিচালক, সভাপতি, প্রধান শিক্ষিকা ও অতিথিবৃন্ধ বক্তব্য শেষে সমাপনী পরীক্ষার্থীদের হাতে পরিক্ষা সামগ্রী তোলে দেন ও তাদের সফলতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com