ঢাকাSunday , 28 June 2026
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া অবৈধ কর্মকান্ডে জড়িত এনজিও দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা।

প্রতিবেদক
ডেক্স নিউজ

June 28, 2026 3:03 pm
Link Copied!

ডেক্স নিউজ:
উখিয়ায় আপত্তিকর অবস্থায় আটক ফয়সাল-ডা. ঋতুর বিরুদ্ধে মামলা…
উখিয়ার একটি ভাড়া বাসা থেকে আপত্তিকর অবস্থায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) রিফ্র্যাকশনিস্ট ফয়সাল আহম্মেদ (৩৫) এবং আরটিএম ইন্টারন্যাশনালের মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা ঋতু (২৮)-কে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাসায় ফয়সাল আহম্মেদের যাতায়াত ছিল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানবিক সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ সংস্থাগুলোর ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com