ঢাকাMonday , 7 July 2025
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন হসপিটালের স্বাস্থ্যসেবা বিষয়ক চু্ক্তি সম্পন্ন

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

July 7, 2025 6:58 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:
সায়মন বীচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ-এর সাথে ইউনিয়ন হসপিটালের স্বাস্থ্যসেবা বিষয়ক চু্ক্তি সম্পন্ন

কক্সবাজারের তারকা মানের হোটেল সায়মন বীচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ- এর সাথে জেলার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা চুক্তি ( MoU) সম্পন্ন হয়েছে। আজ ৭ জুলাই ২০২৫ ইং বেলা ১২টায় হোটেল সায়মনের কনফারেন্স রোমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে এখন থেকে সায়মন বীচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ-এর সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা প্রদান করবে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। একইভাবে ইউনিয়ন হসপিটাল পিএলসি’র কর্মকর্তা-কর্মচারীদের নানান সেবা প্রদানে সম্মত হয়েছে সায়মন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সায়মন বীচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ-এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ক্লাষ্টার জেনারেল ম্যানেজার পুভুডু ফার্নান্দো এবং ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী।

অনুষ্ঠানে সায়মন হেরিটেজ-এর অপারেশন ম্যানেজার সৈয়দ কামরুল হাসান, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার আসাদুজ্জমান নুর, সহকারী ম্যানেজার (মানব সম্পদ) অঙ্কন বড়ুয়া, মানব সম্পদ অফিসার দুর্জয় শর্মা জয়, ইউনিয়ন হসপিটালের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলাল উদ্দিন জয়, পরিচালক (মানব সম্পদ) এডভোকেট মুসলেম উদ্দীন ভুঁইয়া, পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ রুহুল কাদের শিলু সহ সায়মন বীচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ-এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং ইউনিয়ন হসপিটালের মার্কেটিং বিভাগের অফিসারগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিটিআরসি, হোটেল রয়েল টিউলিপ সী পার্ল, হোটেল লং বীচ, হোটেল সী প্যালেস, স্বপ্নীল সিন্ধু, হোটেল নিসর্গ, হোটেল মিশুক, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালসহ কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক চুক্তি করেছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com