ঢাকাThursday , 2 June 2022
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমের নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

June 2, 2022 4:39 pm
Link Copied!

আলীকদমের নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদে অর্থ বছর ২০২২/২৩ ইং সনের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে সচ্ছতা,জনসম্পৃক্তা, জবাবদিহিতা, নিশ্চিতকরণ ও জন অংশ গ্রহণের মাধ্যমে স্হানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ ও অংশ গ্রহণ মূলক মোট ১ কোটি ৭ লক্ষ ৯৭ হাজার ২০ টাকার বাজেট ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার (২ জুন ) সকাল ১১ ঘটিকার সময় পরিষদ সভাকক্ষে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত সকলের সম্মুখে বাজেট পত্র পাঠ করেন পরিষদ সচিব মোঃ আবু হানফি রাজু। এতে সর্বমোট সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয় ১০ লাখ ৯৭ হাজার ২০ টাকা এবং সম্ভাব্য উন্নয়ন আয় ৯৭ লক্ষ টাকা।

উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা আওয়ামীলীগের সদস্য অনিল কান্তি রুদ্র,৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইছাক,প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা,ইউপি সদস্য বশির আহমদ , ইউপি সদস্য আনোয়ার ইসলাম মনু মেম্বার, গ্রাম সর্দার রুহুল আমিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com